সারাদেশ

পুকুরে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় : পঞ্চগড়ে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে হাসান আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার মধ্যরাতে বাড়ির পাশের পুকুরে লাফ দিলে তার মৃত্যু হয়।

নিহত যুবকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের নজিবউদ্দিনের ছেলে। পেশায় একজন মাছ ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে হাসান আলী তার স্ত্রী শারমিনা বেগমকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে মাছ দেখতে যায়। এ সময় স্ত্রীকে জোর করে সঙ্গে নিয়ে পুকুরের পানিতে লাফ দেয় হাসান আলী। এ সময় স্ত্রী কোনমতে পুকুর হতে উঠে আসে। হাসান আলী সাঁতার না জানায় তিনি আর পুকুর থেকে উঠে আসতে পারেনি। পানিতেই নিখোঁজ হয়ে যান তিনি। কারণ পুকুরের গভীরতা অনেক বেশি। পরে স্ত্রী শারমিনা বেগম আশপাশের প্রতিবেশীদের জানান।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রাতেই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধার করতে পারেনি তারা।

এদিকে, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ফিরে যাওয়ার পর স্থানীয়রা চারটি শ্যালোমেশিন দিয়ে পুকুরের পানি উত্তোলন শুরু করে। একপর্যায়ে পুকুরের পানি কমতে শুরু করে। পরে রোববার সকাল ছয়টার দিকে স্থানীয় যুবকেরা নেমে হাসান আলীর মরদেহ পানি থেকে উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলতামাস হুসাইন লেলিন বলেন, রাত ১টার দিকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। পুকুরটির গভীরতা বেশি হওয়ায় মরদেহ উদ্ধারে সময় লেগেছে। হাসান আলীর কিছুটা মানসিক সমস্যা ছিল। এ কারণেই স্ত্রীসহ পানিতে লাফ দিয়েছিল। তবে লাফ দেয়ার কারণ জানা যায়নি। নিখোঁজের পাঁচ ঘণ্টায় পুকুরের পানি উত্তোলন করে মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের কোনো অভিযোগ নেই।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা