সারাদেশ

২০ ঘণ্টা পর ভেসে উঠলো মীমের মরদেহ

নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর: মাদারীপুর কুমার নদীতে নানার সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যাওয়ার পর শিুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম মীম (৮)। নিখোঁজের ২০ ঘণ্টা পর রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শিশুটির মরদেহ ভেসে উঠে।

স্থানীয় ও নিহত মীমের মামা বাড়ির সূত্রে জানা যায়, নিহত মীম কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার বোরহান মাতুব্বরের মেয়ে। মীম ও তার ছোট ভাই মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া নানা বাড়ীতে বেড়াতে আসে। এরপর শনিবার দুপুরে নানা বাড়ির পাশে কুমার নদীতে নানার সঙ্গে গোসল করতে ছোট ভাইকে নিয়ে আসে। গোসল শেষে নানা মীমের ছোট ভাই সৌরভকে নদীর পাড়ে তুলে পিছনে ফিরে আর মীমকে দেখতে না পেয়ে ডুবুরি ও ফায়ার সার্ভিস দিয়ে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। তবে রোববার সকাল ১০টার দিকে কুমার নদীতে যেখানে গোসল করেছে তার ২০ গজ দূরে ভেসে উঠে লাশ।

মাদারীপুর সদর ফায়ার সার্ভিস অফিসার নুর মোহাম্মাদ জানান, আমরা শনিবার দুপুর থেকে রাত ১০টা পযন্ত ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছি কিন্ত সন্ধান পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা