সারাদেশ

লকডাউন: ঠাকুরগাঁওয়ে ১৮ জনকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও: সর্বাত্মক লকডাউনের ৯ম দিনে সরকারি নির্দেশনা না মানায় ১৮জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এসব জরিমানা করেন।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভা রোড, কলেজপাড়া,সেনুয়া, কালীবাড়ি এলাকায় সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। অযাচিতভাবে বাড়ি থেকে বের হওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাদে অন্যান্য দোকান খোলা রাখা ও মাস্ক ছাড়া বের হওয়ার বিষয় মনিটরিং করেনতিনি।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে অযাচিতভাবে খোলা রাখায় ২টি ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে এবং মাস্ক না থাকায় জরিমানা করা হয়।

এছাড়াও ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহাগ পৌর এলাকার ঠাকুরগাঁও চৌরাস্তা, কালিবাড়ী বাজার, সত্যপীর ব্রিজ এলাকা এবং বাসস্ট্যান্ড এলাকায় সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে মনিটরিং করেন। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার দায়ে ১৩ জন ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করেন।

এ সময় ২ নারী তাদের শিশু সন্তানসহ লকডাউন উপেক্ষা করে মার্কেটিং করতে আসায় ওই ২ নারীকে ১শ টাকা করে জরিমানা করেন এবং তাদেরকে প্রথমবারের মতো সাবধান করে দেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা