সারাদেশ

পুলিশের উদ্যোগে ধান কাটছে ২৫০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক,গাইবান্ধা : দেশব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন। বন্ধ হয়ে গেছে দিন আনে দিন খায় শ্রেণির শ্রমিকের আয়। লকডাউনের জন্য এসব নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ তাদের গন্তব্যে যেতে পারছে না। এতে কৃষি শ্রমিক, রিকশাচালক, ফুটপাত ব্যবসায়ীসহ অনেকের কাজ না থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটছে এসব পরিবারের।

আর এইসব শ্রমজীবী মানুষের আর্থিক সচ্ছলতা ফেরাতে গত বছরের মতো এবারও ধান কাটাতে শ্রমিক পাঠাচ্ছে গাইবান্ধা জেলা পুলিশ প্রশাসন।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে জেলা পুলিশের উদ্যোগে বুধবার (২১ এপ্রিল) দুপুর তিনটার সময় সাতটি বাসে বগুড়া, নওগা ও নাটোরের হাওরাঞ্চলে ২৫০ জন শ্রমিককে ধান কাটার জন্য প্রেরণের ব্যবস্থা করেন গাইবান্ধা ট্রাফিক পুলিশের ইনচার্জ নূর-ই আলম সিদ্দিক।

উল্লেখ্য লকডাউনের শুরু থেকেই কৃষি শ্রমিকরা ট্রাকে, বাসেসহ বিভিন্ন মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় না রেখে বিভিন্ন জেলায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুলিশের হাতে আটক হলে বিষয়টি জানতে পেরে গতবারের মতো এবারও শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ধান কাটার মোৗসুম শুরু হয়েছে। এ সময় অনেক ধান কাটা শ্রমিক দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটতে যায়। গত বছরও করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে তাদের আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। এবারও স্বাস্থ্যবিধি মেনে তাদের খাদ্য ও মাস্ক দিয়ে বাসের মাধ্যমে ধান কাটা এলাকায় পাঠানো হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজ...

কোস্ট গার্ডের অভিযানে মিলল ১২ কোটি টাকার ইয়াবা

মিয়ানমার থেকে সমুদ্রপথে পাচার করে আনা আড়াই লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ...

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ডিজিটাল লেনদেন ফ্রি করলেই মিলবে জাল ও ছেঁড়া নোটের ভোগান্তি থেকে মুক্তি

রাজধানীর একটি নামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে পাশের দোকানে কেনাকাটা কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা