সারাদেশ

গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): তৃণমূল পর্যায়ের জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেলসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৮ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি এসকল সামগ্রী গ্রাম পুলিশদের হাতে তুলে দেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রাম পুলিশকে ১টি বাইসাইকেল, ১টি ফুলহাতা শার্ট, ১টি হাফহাতা শার্ট, ২টি ফুল প্যান্ট, ১ জোড়া কাপড়ের জুতা, ২ জোড়া মোজা ও ১ জোড়া চামড়ার জুতা দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি জানান, 'আমাদের গ্রামপুলিশ গ্রামে গ্রামে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ৫৮ জন গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল, পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে।'

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা