সারাদেশ

৮ হাজার কেজি পচা খেজুর জব্দ

নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরে একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে প্রায় ৮০০০ হাজার কেজি খাবার অনুপোযোগী পচা খেজুর জব্দ করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ (২১ এপ্রিল) বুধবার দুপুর ১২টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে মুক্তারপুরের এলাইড কোল্ড স্টোরেজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর আইন অনুসারে এলাইড কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. আতাউল্লাহ কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে খাবারের যথাযথ মান বজায় রাখতে অভিযান চালানো হয়। অভিযানে ৮ হাজার কেজি মানহীন খেজুর জব্দ করা হয়েছে।

খেজুরের প্যাকেটগুলো খোলা অবস্থায় ছিলো। সঠিক তাপমাত্রায় খেজুর গুলো সংরক্ষণ করে না রাখার কারণে খাবার অনুপোযোগী হয়ে পচে যায়। অনেক গুলো প্যাকেটের খেজুর ইঁদুর খেয়েছে। আবার কয়েকটি প্যাকেটে ইঁদুরের বাচ্চাও ছিলো।

আরও জানান, এই খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। জব্দ করা খেজুর পঞ্চসার ইউনিয়নের এয়ার ক্লিনিকের পাশে ধ্বংস করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা