সারাদেশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্যে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জে: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা এবং ফসলি জমি থেকে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুইজনকে ৩১ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি না মেনে এবং সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ঝটিকা বাজারের হাসি সুপার মার্কেটের আলিফা ক্লথ স্টোরের মালিক সাইফুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গালা ইউনিয়নের কালই এলাকায় ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা