সারাদেশ

ভোলায় ছাত্রলীগের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ভোলা: কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ভোলার রিকশা চালক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ভোলা সদর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফাহিম খন্দকার রাকিব এবং জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর মাহমুদ নিলয়ের নেতৃত্বে পৌর শহরের প্রেসক্লাব চত্বর ও নতুন বাজার এলাকায়এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফাহিম খন্দকার রাকিব বলেন, ‘লকডাউনে শ্রমজীবী ও অসহায় মানুষ কিছুটা বিপাকে পড়েছে। তাই আমরা ছাত্রলীগ পরিবার রোজার সময় তাদের হাতে ইফতার তুলে দেয়ার চেষ্টা করছি করছি। আজ অধশতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং শেষ রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাব্বি, শামীম, শাওন, কাব্য, মহিম প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা