সারাদেশ

স্বাস্থ্যবিধি না মানায় ২৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক : সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট্রাল রোড, ওয়াপদা রোড, কুসুমবাগ এলাকায় স্বাস্থ্যবিধি ও আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ৬ টি মামলায় ৩হাজার ৪শ’ টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১হাজার ৮শ’ টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন ৭ টি মামলায় ২ হাজার টাকা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম কুসুমবাগ এলাকায় অবস্থিত আজিজ ইলেকট্রনিক্স, এ. জি লাইব্রেরি, হার্ডওয়ারের দোকানসহ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৩শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হযেছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা