সারাদেশ

দরজা কেটে তরুণীকে ছুরিকাঘাত 

নিজস্ব প্রতিবেদক,সাভার : সাভারে রাতের আঁধারে লোহার দরজা কেটে প্রিয়াংকা সাহা (২২) নামে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ এপ্রিল ) ভোর রাতে সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে ।

আহত প্রিয়াংকা সাহা পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার স্বপন সাহার মেয়ে । সে মিরপুরের শাহ আলী কলেজ শিক্ষার্থী ।

আহত তরুণীর মা জানায়, সোমবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় প্রিয়াংকা । হঠাৎ রাত সাড়ে ৩ টার দিকে প্রিয়াংকার কক্ষ থেকে চিৎকারের শব্দ আসে। এতে প্রিয়াংকার বাবা স্বপন সাহা ও পরিবারের সদস্যরা তার কক্ষে প্রবেশ করলে হাত-পা বাঁধা ও মাথায় ছুরি আঘাত থেকে রক্ত ঝড়তে দেখে। এরপরে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারী বিভাগে ভর্তি করানো হয় ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইননুগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা