জামালপুরে ডাকাতকে গলা কেটে হত্যা
সারাদেশ

জামালপুরে ডাকাতকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চরে সুজন মিয়া (৩৩) নামে এক ডাকাতকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার যমুনা নদীর দুর্গম এলাকা প্রজাপতির চরে এ ঘটনা ঘটে।

সুজন মিয়া ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের চর বড়ুল গ্রামের আকবর তালুকদারের ছেলে।
পুলিশের ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া জানান, সুজন সাপধরী ইউনিয়নের প্রজাপতি বাজারে ইফতার করে মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে একটি দোকানের সামনে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের ১০/১২ জন এসে তাকে ধরে নিয়ে গলা কেটে হত্যা করে। নিহত সুজন মিয়ার বিরুদ্ধে হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা