সারাদেশ

কমলগঞ্জে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবিলায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন চলাকালে পুলিশি টোকেন নিয়ে সিএনজি-অটোর চালকরা ফিলিং স্টেশনে ভিড় করছেন। কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশের নগর বড়চেগ এলাকায় অবস্থিত সিটি ওভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে অটোচালকরা গ্যাস ভর্তি করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।

সিএনজি অটো চালক ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, বিভিন্ন অজুহাতে সিএনজি অটো চালকরা শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ম্যানেজ করে টোকেন নিয়ে বড়চেগ সিটি ওভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভর্তি করছেন। লকডাউনের মধ্যে বিভিন্ন অজুহাতে চালক ও যাত্রীরা ঘর থেকে বের হয়ে পুলিশকে ম্যানেজ করে টোকেন নিয়ে বিভিন্ন গন্তব্যে চলে যেতে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সিএনজি চালকরা পুলিশ ফাঁড়ির সামনে গ্যাস ভর্তি করার পাস নিতে ভিড় করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শমশেনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জরুরি চিকিৎসাজনিত কারণে গ্যাস ভর্তি করার জন্য কয়েকটি সিএনজি অটো চালককে পাস দেওয়া হয়। তবে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, গ্যাস ভর্তি করার জন্য পুলিশ লিখিত কোন পাস দিতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হবে। বিশেষ প্রয়োজনে মৌখিক অনুরোধ করা যেতে পারে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বিভিন্ন অজুহাতে সিএনজি-অটোচালকরা ফিলিং স্টেশনে গ্যাস ভর্তি করতে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করার খবর পাওয়া গেছে। তিনি এ সময় সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার জন্য সিএনজি চালকসহ সকলকে অনুরোধ জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা