সারাদেশ

বরিশালে ২৪ ঘন্টায় করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৩

বরিশাল প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ২০৮ জন করোনা আক্রান্ত হয়েছে। যা ২৪ ঘন্টায় শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। একই সময় মৃত্যু হয়েছে করোনা পজেটিভ ৩ রোগীর। যা নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৪২ জন।

আজ যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- বরিশালের উজিরপুর উজেলার বাসিন্দা শহীদুল (৪৮), বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার বাহাউদ্দিন গাজী (৭০) ও রূপাতলী এলাকার সানজিদা রহমান (৫০)।

অপরদিকে, গেলো ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি। এই অবস্থায় শুধু করোনার টিকা গ্রহণ করলেই চলবে না স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর বলছে, ২৪ ঘন্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ ১০০ জন শনাক্ত হয়েছে। এরপর ঝালকাঠিতে ২৯, পটুয়াখালীতে ২৮, ভোলায় ২৩, পিরোজপুরে ২১ ও বরগুনায় ৭ জন রয়েছেন।

এ নিয়ে ১৩ মাসে বিভাগের ৬টি জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। এরমধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৭৪ আক্রান্ত হয়েছে বরিশালে। এরপর পটুয়াখালীতে ১ হাজার ৯৯৯ জন, ভোলায় ১ হাজার ৫২১ জন, পিরোজপুরে ১ হাজার ৪৬৫, বরগুনায় ১ হাজার ১৬২ জন এবং ঝালকাঠিতে ১ হাজার ১১৬ জন।

বিভাগে ভাইরাসটিতে মৃত্যর সংখ্যাও বেশি বরিশাল জেলায়। মোট মৃত্যুবরণ করা ২৪২ জনের মধ্যে বরিশালে সর্বোচ্চ ১০৩ জন। এরপর পটুয়াখালীতে ৪৭ জন, পিরোজপুরে ২৯ জন, ঝালকাঠিতে ২৩ জন, বরগুনায় ২২ জন এবং ভোলায় ১৮ জন ।

এই ২৪ ঘন্টায় ৩০ জন রোগী বরিশাল বিভাগে করোনা সংক্রমণ থেকে সুস্থতা লাভ করেছেন। যা নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮ জন। ২ হাজার ৩০৯ জন এখনো বাড়ি এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা