সারাদেশ

 ৯ ঘণ্টা রিকশা চালিয়ে সন্তান নিয়ে হাসপাতালে বাবা

ঠাকুরগাঁও প্রতিনিধি: অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ৯ ঘণ্টা রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে গেছেন তারেক ইসলাম নামে এক বাবা।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে বাসা থেকে বের হয়ে ১১০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে বেলা সোয়া তিনটায় রংপুরে পৌঁছান তিনি। হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তানের মুখের দিকে তাকিয়ে হতাশার কথা জানান তারেক ।

সাত মাস বয়সী শিশু জান্নাত রক্ত পায়খানা করায় গত ১৩ এপ্রিল রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসা দেয়ার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জান্নাতকে রংপুর মেডিক্যালে রেফার্ড করেন। কিন্তু লকডাউন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় দিশেহারা হয়ে পড়েন বাবা তারেক। চারদিন ধরে কোনো ব্যবস্থা করতে না পেরে অবশেষে নিজে রিকশা চালিয়ে সন্তানকে নিয়ে রংপুরে মেক্যিালে পৌঁছান তিনি।

শনিবার বিকেল সোয়া তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তানকে কোলে নিয়ে ছুটোছুটি করতে দেখা যায় বাবা তারেক ইসলামকে। তার চোখে মুখে তখন দীর্ঘ নয় ঘণ্টা রিকশায় চালিয়ে আসার ক্লান্তির ছাপ।

তারেক ইসলাম বলেন, লকডাউনের কারণে অসুস্থ বাচ্চাকে অনেক কষ্ট করে রংপুরে নিয়ে এলাম। আমি রিকশা চালাই। অ্যাম্বুলেন্সে করে বাচ্চাকে নিয়ে আসার মতো আমার সামর্থ্য নেই। চারদিন আগেই ডাক্তার বাচ্চাকে রংপুরে নেয়ার জন্য বলেছিল। আমি বাচ্চাকে যে রংপুর নিয়ে আসব এজন্য আমার কাছে এক-দুইশ টাকাও ছিল না। প্রথমে বাচ্চাকে ডাক্তার দেখানো ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করানোর সময় অন্যের কাছ থেকে পাঁচশ টাকা ধার নিয়েছিলাম। এরপর থেকে আমি কোনো দিশা পাচ্ছিলাম না।

তিনি আরও বলেন, জরুরি বিভাগ থেকে ভর্তির রশিদ নিয়ে দ্রুত হাসপাতালের পাঁচতলার শিশু বিভাগে (১৮ নং ওয়ার্ড) শিশু জান্নাতকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখার পর কিছু ওষুধ ও স্যালাইন দিয়েছেন। পর্যবেক্ষণ শেষে অপারেশন করার প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছে। কিন্তু অপারেশন করার মতো টাকা তার কাছে নেই। এমনকি চিকিৎসকের লিখে দেওয়া প্রাথমিক পর্যায়ের ওষুধ, স্যালাইন, ইঞ্জেকশন কেনার জন্য একশ টাকাও নেই। এ অবস্থায় হতভম্ব হয়ে পড়েন তারেক।

ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দর গ্রামের রামবাবুর গোডাউন এলাকার আনোয়ার হোসেনের বড় ছেলে তারেক ইসলাম। তিনি ১২ বছর বয়সেই রিকশা চালিয়ে পিতার সংসারের বোঝা সামাল দেওয়ার কাজ শুরু করেন। বিয়ের পর স্ত্রী সুলতানা বেগমকে নিয়ে আলাদা থাকা শুরু করেন তিনি। সংসার জীবনে তার নয় বছর ও তিন বছর বয়সী আরও দুই মেয়ে সন্তান রয়েছে। তারেক রিকশা চালানোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে সাউন্ড সিস্টেম অপারেটর হিসেবে কাজ করে। কিন্তু করোনার মহামারি শুরুর পর থেকে অনুষ্ঠান না থাকায় তার বাড়তি আয়ের পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে লকডাউন পরিস্থিতিতে ঠিকমতো রিকশা চালাতে না পেরে অসহনীয় কষ্ট নেমে এসেছে তার পরিবারে।

রিকশাচালক তারেক ইসলাম তার অসুস্থ শিশুকন্যা জান্নাতকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান ও দানশীল মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার তো সামর্থ্য নেই বাচ্চার অপারেশন করার। যদি সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসে আমি জান্নাতকে বাঁচাতে পারব। বাচ্চার হাসিমাখা মুখটা দেখতে পারব। আল্লাহর অশেষ করুণা আর সবার সহযোগিতা ছাড়া আমার কোনো পথ নেই। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে (১৮ নং ওয়ার্ড) চিকিৎসাধীন রয়েছে।
শিশু জান্নাতের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে এলে ০১৭৭৩৭২২৬০১ বিকাশ করতে করা যাবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা