সারাদেশ

শেবাচিমের করোনায় ৬ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময় বরিশাল বিভাগে ভাইরাসটিতে নতুন করে আরও ৬১ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় এবং শের-ই-বাংরা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

শেবাচিম হাসপাতাল সূত্র জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ওয়ার্ডে আবু হানিফ নামে ৬৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়। তিনি ভোলা জেলা সদরের উকিলপাড়ার বাসিন্দা। বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে করোনা আইসোলেশন ওয়ার্ডে।

অপরদিকে, বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় নতুন করে ৬১ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ২৬ জন আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত সংখ্যা ১৯ জন।

এরপর ভোলা জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১০ জন, পিরোজপুর জেলায় ৮ জন, ঝালকাঠিতে ৪ জন এবং পটুয়াখালী জেলায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১২৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় একজনসহ শুরু থেকে বরিশাল বিভাগে ভাইরাসটিতে এ যাবৎ ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১০০ জন প্রাণ হারিয়েছেন। এরপর পটুয়াখালী জেলায় ৪৭ জন, পিরোজপুরে ২৯ জন, ঝালকাঠিতে ২৩ জন, বরগুনায় ২২ জন এবং ভোলা জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা