সারাদেশ

গ্রেফতার হেফাজত কর্মী, ছাড়িয়ে নিলো মহিলা আ.লীগের সেক্রেটারি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হেফাজত তাণ্ডব মামলার গ্রেফতারকৃত আসামি শরীফপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা দুলাল মিয়াকে ছাড়িয়ে নিয়ে গেছে উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী।

খোঁজ নিয়ে জানা যায়, হেফাজত তাণ্ডব মামলার অজ্ঞাত আসামি দুলাল মিয়াকে বৃহস্পতিবার সন্ধ্যায় খোলাপাড়া বাজার থেকে
গ্রেফতার করে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) নুপুর সাহা ও উপ-পরিদর্শক (এস আই) ইকবাল হোসেনের নেতৃত্বে আশুগঞ্জ থানা একটি দল। গ্রেফতারের পর দুলালকে থানা হাজতে রাখার পর জোসনা চৌধুরী সুপারিশে ছাড়া পায় দুলাল।

এদিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ গ্রেফতারের বিষয়টি প্রথমে স্বীকার করলেও পরে জানান,দুলালকে সন্দেহজনক ভাবে থানায় নিয়ে আসা হয়ে। যদিও গ্রেফতারের সময় আসামিকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যেতে দেখেন স্থানীয়রা।

উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী জানান, দুলাল মিয়া আমার গ্রামের আ.লীগ পরিবারের সদস্য বলে তার জন্য সুপারিশ করে থানা থেকে ছাড়িয়ে এনেছি। তবে গ্রেফতারকৃত দুলাল শরীফপুর ইউনিয়ন আ.লীগের সদস্য জোসনা চৌধুরীর এমন বক্তব্যের কোনো সত্যতা খোঁজে পাওয়া যায়নি।

তবে শরীফপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার ও শরীফপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক তপনসহ একাধিক নেতার সাথে কথা বলে জানা যায় দুলাল একজন সরকার বিরোধী সমার্থক। কোনো নির্বাচনে নৌকায় ভোট দেয়নি।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা