সারাদেশ

লকডাউনের ঘোষণায় পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ 

শামীম রেজা, মানিকগঞ্জ: সর্বাত্মক লকডাউনের ঘোষণায় পাটুরিয়া ঘাটে ছোট গাড়ির চাপ বেড়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম পথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও প্রচুর প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করছে। ফলে পাটুরিয়া ঘাটে আটকে আছে শত শত যানবাহন।

অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিগত গাড়ি পার করায় প্রায় তিনশ পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় আটকে আছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপ রয়েছে। পাশাপাশি ফেরিতে অতিরিক্ত যাত্রীও পারাপার হচ্ছে। ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে এসব ছোট গাড়ি পারাপার করা হচ্ছে।

অগ্রাধিকার ভিত্তিতে প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপার করায় পণ্যবোঝাই ট্রাক পারাপার ব্যহত হচ্ছে। ঘাটে দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

যাত্রীরা জানান, কঠোর লকডাউনের ঘোষণায় গ্রামের বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন তারা। মহাসড়ক ও ফেরিঘাটে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা