সারাদেশ

চট্টগ্রামে দুটি বাস কাউন্টার গুড়িয়ে দিলো জিপিএইচের লরী

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে এনা ও ইউনিক পরিবহণের বাস কাউন্টার গুড়িয়ে দিলো জিপিএইচ ইস্পাত শিল্প গ্রুপের একটি লরী। সেই সঙ্গে যুক্ত হয় দুটি প্রাইভেটকার ও একটি মিনিবাসও।

রোববার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় সীতাকুণ্ডের পৌরসদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনার পর সোমবার সকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সীতাকুন্ডে বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই নাসির উদ্দিন জানান, বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের পূর্ব পাশের ২টি বাস কাউন্টার গুড়িয়ে দিয়েছে জিপিএইচ ইস্পাতের একটি লরী (চট্ট মেট্রো-ঢ-৬১-০২৬১)।

এতে এক্স করোলা মডেলের ২টি প্রাইভেটকার ও একটি ৮নং মিনিবাসও বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে যায়। তবে লকডাউন হওয়ায় জনমানবশূন্য ছিল কাউন্টার এলাকা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী জিপিএইচের লরীটি নিয়ন্ত্রণ হারিয়ে কাউন্টারে ঢুকে পড়ে। এ সময় লরীর পিছনে থাকা ২টি প্রাইভেট কার ও একটি মিনিবাস লরীর চাপে পড়ে দোকানে ঢুকে পড়তে বাধ্য হয়। লকডাউনের কারণে বাস কাউন্টার বন্ধ থাকায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

এনা কাউন্টারের মালিক মো. ইউসুফের ছেলে ইমতিয়াজ বলেন, লকডাউনের কারণে আমাদের কাউন্টার বন্ধ ছিল। কাউন্টারে গাড়ি ঢুকে পড়ার খবর পেয়ে এসে দেখি জিপিএইচ ইস্পাতের লরী কাউন্টার গুড়িয়ে দিয়েছে। এতে ল্যাপটপ, টেলিভিশন, আসবাবপত্রসহ দোকানের মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আমরা এর ক্ষতির ক্ষতিপূরণ দাবি করছি। একই কথা বললেন ইউনিক বাস কাউন্টারের মালিকও।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা