সারাদেশ

চট্টগ্রামে এবার মৃত্যুর রেকর্ড, শনাক্ত ২২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ১০ দিন ধরে করোনার রেকর্ড শনাক্ত হচ্ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমে আসলেও রেকর্ড ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর মধ্যে ৬ জন নগরের ও ৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

একই সময়ে আটটি ল্যাবে ১ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২২৮ জন। নতুন শনাক্তদের মধ্যে ২০৪ জন নগরের ও ২৪ জন উপজেলার বাসিন্দা। যা গত ১০ দিন ধরে আক্রান্তের সংখ্যার প্রায় অর্ধেক। এ সময়ে চট্টগ্রাম জেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৫ শতাধিক ছেড়ে যায়।

প্রতিবেদনে চট্টগ্রামে এ যাবত করোনা শনাক্ত দেখানো হয় ৪৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে ৩৪ হাজার ৮৯৮ জন নগরের ও ৮ হাজার ৬৭০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

করোনা সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যু প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে চট্টগ্রামে করেনো সংক্রমণ ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের বেশিরভাগই এখন তরুণ বলে জানান তিনি।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা