সারাদেশ

জরুরি বৈঠকে হেফাজতের শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে জরুরি বৈঠকে বসেছেন হেফাজত ইসলামের শীর্ষ নেতারা। এতে উপস্থিত রয়েছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরীসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা।

রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে। এখন কিছু বলা যাবে না। বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে।’

তবে সূত্র জানায়, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ সাম্প্রতিক সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকে বৈঠক হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা