সারাদেশ

সাতক্ষীরায় বন্ধুকে গলা কেটে হত্যা

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের অদূরে কাশেমপুর মালীপাড়ায় বন্ধুর হাতে সালাউদ্দীন আহমেদ (১৬) নামে এক কিশোরকে গলা কেটে করে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে ঘরের মধ্যে তাকে জবাই করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। নিহত সালাউদ্দীন আহমেদ শহরের কাশেমপুর গ্রামের শাহজাহান আলী বাবুর ছেলে। অভিযুক্ত সাগর হোসেন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে ও নিহতের বন্ধু।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু সালাউদ্দিন আহমেদের ঘরে ঢোকে। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়। এরপর বাড়িতে গিয়ে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে বলে- ‘সালাউদ্দীনকে আমি মেরে ফেলেছি, লাশটি ঘর থেকে বের করে আনো’।

তিনি আরও বলেন, ‘মুহূর্তেই এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানার পরই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সেটি এখনও জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম চলছে। এখনও হত্যাকারীকে আটক করা যায়নি’।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা