সারাদেশ

করোনা প্রতিরোধে সেনাবাহিনীর হ্যান্ডওয়াশ পয়েন্ট

আল-মামুন, খাগড়াছড়ি : করোনায় মানবিক সচেতনতায় অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার সার্কিট হাউজ এলাকায় করোনাভাইরাস মোকাবেলায় জনস্বার্থে হ্যান্ডওয়াশ পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

খাগড়াছড়ি রিজিয়নের সৌজন্যে এবং খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত পয়েন্টটি শনিবার (১০ এপ্রিল) সকালে উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মো. সুলতান মাহমুদ শেখ।

এ সময় অতি জরুরি প্রয়োজন না হলে কাউকে ঘর থেকে বাহিরে না আসার পরামর্শ দেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক। এছাড়াও কোভিড-১৯ সংক্রান্ত সরকারি সকল বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করেন তিনি। সে সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাহিরে বের হলে মাক্স পরার নির্দেশনা দেন।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম, পিএসসি বলেন, করোনা থেকে রক্ষায় স্বাস্থ্য বিধি মেনে চলার বিকল্প নেই। খাগড়াছড়ি সদর জোন যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে।

জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শান্তি, স¤প্রীতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল স¤প্রদায়ের মাঝে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক করোনা মহামারীর এই দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনগণকে সচেতন এবং সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি সদর জোনের প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা 

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

ব্যাংক খাতে সংকট, সামনে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের আর্থিক খাতে চলমান অস্থিরতা মোকাবিলায় সংকটে থাকা ব্যাংকগুলোর পাশে দ...

প্রায় দুই বছর পর আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু 

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা