কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন 
সারাদেশ

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ফামিদ হোসেন (৪৫) নামে আরেক ভাই নিহত হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর উত্তরপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর উত্তরপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে ফামিদ হোসেন সকালে বাড়ির পাশে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় তার সৎ ভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মিলনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা