সারাদেশ

দিনমজুরির টাকায় চলে মিন্টুর সংসার ও লেখাপড়ার খরচ 

শামীম রেজা, মানিকগঞ্জ: চৈত্রের কাঠফাটা রোদ। তারপরও থেমে নেই মিন্টু। লক্ষ্য একটাই, কাজ শেষ করা। কারণ এখান থেকে যে অর্থ পাবেন তা দিয়ে চলবে নিজের লেখাপড়া আর সংসার খরচ।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে একটি বোরো ধান খেতে অন্য কৃষি শ্রমিকদের সঙ্গে সার ছেটানোর কাজ করছিলেন মিন্টু।

এ সময় মিন্টু ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ওই ইউনিয়নের জগন্নাথদিয়া গ্রামে মো. সাকাত আলীর (৬৮) ছেলে মিন্টু মিয়া। স্থানীয় মহাদেবপুর সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। মিন্টুর বাবাও একজন দিনমজুর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আগের মতো কাজ করতে পারেন না।

চার মেয়েকে বিয়ে দিতে গিয়ে মিন্টুর বাবা ঋণগ্রস্ত হয়ে পড়েন। দুই ভাইয়ের মধ্যে মিন্টুই বড়। ছোট ভাই নবম শ্রেণিতে পড়ে। পরিবারের বড় ছেলে হওয়ায় সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়ার চাপ রয়েছে তার ওপর।

কিন্তু মিন্টুর স্বপ্ন উচ্চশিক্ষিত হয়ে ভালো চাকরি করার। যাতে সংসারের অভাব দূর হয়। কিন্তু সে আশা পূরণ করতে এখন অর্থই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই নিজের লেখাপড়ার খরচ আর সংসারে সহযোগিতা করার জন্য মিন্টু নাম লিখিয়েছেন এলাকার কৃষি শ্রমিকদের দলে।

শ্রমিকের সাথে তিনি খেত খামারে কাজ করেন। করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ। তাই লেখাপড়ার পেছনে খরচ কম। এই সময়টা মিন্টু উপার্জনের পুরো টাকাই মা-বাবার হাতে তুলে দিচ্ছেন।

মো. মিন্টু মিয়া বলেন, মা-বাবা অনেক কষ্ট করে বড় করেছেন। বাবা অসুস্থ থাকায় সবসময় কাজকর্ম করতে পারেন না। কিন্তু আমার স্বপ্ন লেখাপড়া করে বড় হওয়ার। এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। তাই স্বপ্ন পূরণের জন্য দিনমজুরি করছি।

তিনি বলেন, রোদ, বৃষ্টিতে কাজ করতে অনেক কষ্ট হয়। তারপরও কিছু করার নাই। কাজ না করলে তো আর টাকা পাওয়া যাবে না। একাজ করে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. সৈকত আলী জানান, মিন্টু খুব গরিব ঘরের সন্তান। তার বাবাও একজন দিনমজুর। কিন্তু অসুস্থতার কারণে তেমন কাজকর্ম করতে পারেন না। মিন্টু সৎ ও মেধাবী ছেলে। লেখাপড়া করে বড় হওয়ার ইচ্ছে তার। এজন্য দিনমজুরি করে লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সাননিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা