সংগৃহীত
জাতীয়

শিশুদের খেলাধুলার ‍সুযোগ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: শিশুর শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনেক। এই জন্য শিশুকে শুধু পড়ালেখার চাপ না দিয়ে খেলাধুলা করার সুযোগ দিতে হবে। বলে প্রত্যেক পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

আরও পড়ুন: সোয়াট ও এটিইউ‘র অভিযান

রোববার (৯ জুন) সকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এই সকল কথা বলেন।

তিনি বলেন, শিশুর স্বাস্থ্য সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠতে কার্যকর ভূমিকা রাখে খেলাধুলা। এরই মাধ্যমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সহযোগিতা ও পরমত সহিষ্ণু হয়ে বেড়ে ওঠেন। শিশুর দেশপ্রেম ও কর্তব্যপরায়ণ হয়ে ওঠার ক্ষেত্রেও এই খেলাধুলা বিরাট ভূমিকা পালন করে থাকে।

আরও পড়ুন: সৌদি পৌঁছাল ৭২,৪১৫ জন হজ্জযাত্রী

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ এবং বিশেষ অতিথির বক্তৃতা দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা