সংগৃহীত
জাতীয়

পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে ১ পুলিশ কনস্টেবলের এলোপাথাড়ি গুলির শিকার হয়ে মনিরুল ইসলাম নামে ১ পুলিশ কনস্টেবল নিহত। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে ১ জন পথচারী এবং অপরজন হলো জাপান দূতাবাসের গাড়ি চালক।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে মা-ছেলে নিহত

শনিবার(৮ জুন) রাত পৌনে ১২ টার দিকে ঘটেছে এই ঘটনা ঘটে।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) রিফাত রহমান শামীম জানান, গুলশানের কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্য পড়ে থাকার খবর পাওয়া মাত্র পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যায় এবং ঘটনারস্থলে গিয়ে জানতে পারি যে রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তান দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে এলোপাথারি গুলিতে মনিরুল ইসলাম নামে ১ কনস্টেবল (৩৬ ৯৮১) মারা গেছে৷ তখন গুলি করেছেন কনস্টেবল কাউসার আহমেদ। এরপর তাকে আমরা হেফাজতে নিতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন: আনার হত্যায় রিমান্ডে সিয়াম

এই ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১ জন সাইকেল আরোহী পথচারী ও আরেকজন জাপানি দূতাবাসের ড্রাইভার সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়ার পর নিহত পুলিশ সদস্যের নিথর লাশ পড়ে থাকতে দেখেন। নিহত পুলিশ সদস্যর দেহের চারদিকে রক্ত হয়ে ছিলো। ঘটনারস্থলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রয়েছে এবং সেইখানে মোতায়েন করা হয়েছে সোয়াট টিমকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা