সংগৃহীত
জাতীয়

ভারতের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা ৩য় বার দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদির শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশের ১টি স্পেশাল ফ্লাইটে করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করে।

আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এই তথ্যটি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুপুর ১২টায় স্থানীয় সময় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করবে।

বিমানবন্দরে তাকে ১টি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেস সচিবের শ্রদ্ধা

নয়াদিল্লিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সাথে একান্ত বৈঠক করবেন। এরপর তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এ ছাড়াও তিনি সেদিন নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

এর পরে নয়াদিল্লি ত্যাগ করার পূর্বে কিছু অফিসিয়াল সকল কাজ শেষ করে সোমবার (১০ জুন) বিকেল ৫টায় নয়াদিল্লির সময় পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং রাত ৮টায় বাংলাদেশ সময় তিনি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা