সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আনোয়ার (৩৯), নাসিক ২ নং ওয়ার্ড বিএনপি সদস্য মো. মামুন মিয়া (৩৯), জামায়াত ইসলামি নারায়ণগঞ্জ এর রোকন মো. আ. রহমানের একান্ত ব্যক্তিগত সহকারী ও ২নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফারুক হোসেন (৪০), বিএনপি সমর্থক নুর উদ্দীন (৪২)। এরা সকলেই সিদ্ধিরগঞ্জের বাসিন্দা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাতভর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রত্যেককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ও পরিদর্শকসহ (তদন্ত) থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়। এরমধ্যে র‌্যাব বাদী হয়ে একটি, পুলিশ বাদী হয়ে ৬টি ও ক্ষতিগ্রস্ত গাড়ির দুই মালিক বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা