সারাদেশ

রেলপথে যুবকের দ্বিখণ্ডিত লাশ 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেলপথে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বরমচাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার হওয়া যুবকের নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন বরমচাল এলাকায় রেলপথের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত আটটার দিকে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা হাসপাতালে গিয়ে লাশটি জামালের বলে শনাক্ত করেন। শুক্রবার (৯ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে জামালের খোঁজ মিলছিল না। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার একটি কন্যা সন্তান আছে।

কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক আফসার উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত জামালের শরীর দ্বিখন্ডিত পাওয়া গেছে। জরুরি পণ্যবাহী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা