সারাদেশ

চুরি যাওয়া সেই শিশু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে মাকে বেঁধে রেখে দুই মাসের শিশু চুরি যাওয়া জুনায়েদকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সখীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো- বাসাইলের হাবলা গ্রামের পরান খান ওরফে জামাল, তার স্ত্রী শিউলী ও তার বোন রওশনারা। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুর মা কল্পনা আক্তার বলেন, ‘আমার ঘরে দুই জন লোক প্রবেশ করে। একজন গামছা দিয়ে আমার মুখ চেপে ধরে আরেক জন ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এর পর আমি বেহুস হয়ে যাই। তার পরে কি হয়েছে আমি সঠিক বলতে পারব না। ছয়দিন পর জীবিত অবস্থায় আমার ছেলে পেয়ে আমি খুব খুশি। পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।

শিশুর বাবা আছর উদ্দিন বলেন, ছেলে চুরি হওয়ার সংবাদ শোনার পর আমি দানা পানি মুখে দিইনি। খুব চিন্তায় ছিলাম। কান্নাকাটি করছি আর বারবার আল্লাহর নাম নিছি। অবশেষে পুলিশের সহযোগিতায় আমার সন্তানকে ফিরে পেয়েছি। আমরা অনেক খুশি।

প্রতিবেশি হাসমত আলী বলেন, জুয়ায়েদ চুরি হওয়ার পর তার বাবা-মা সবসময় কান্নাকাটি করতেন। তার মাকে একাধিকবার স্যালাইন দিয়ে রাখা হয়। জুনায়েদকে ফিরে পেয়ে তারা বাবা-মা খুব খুশি হয়েছে।

টাঙ্গাইলের পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সখীপুর থানা পুলিশ ও পিবিআইয়ের যৌথ উদ্যোগে এবং দেলদুয়ার থানা পুলিশের সহযোগিতায় সোমবার রাত ১০টা থেকে অভিযান পরিচালনা করা হয়। পরে মঙ্গলবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতীমা এলাকার ট্রাকচালক আছর উদ্দিনের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা তার স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে দুই মাসের শিশু জুনায়েদকে ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনার পরের দিন ১ এপ্রিল শিশুর মা কল্পনা আক্তার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা