সারাদেশ

উপেক্ষা হচ্ছে করোনা সংক্রমণ প্রতিরোধ নির্দেশনা 

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে দ্বিতীয় দিনেও লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা দেয়। সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু ৭ দিনের। প্রথম দিনেও ঢিলেঢালাভাবে লকডাউন চলছেও দ্বিতীয় দিনে সে একই চিত্র দেখা যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে। ফলে উপেক্ষা হচ্ছে করোনা সংক্রমণ প্রতিরোধ নির্দেশনা।

তবে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে কাজ করে চলেছে। সরকার করোনা প্রতিরোধে এই লকডাউন দিলেও অনেকটা স্বাভাবিক দিনের মতই মানুষের চলাচল ছিল স্বাভাবিক। দোকানপাট ও অর্ধ খোলা রেখে সুবিধামতভাবে চালিয়ে যাচ্ছে বন্ধ রাখার ঘোষণা দেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও।

নির্দেশনায় জরুরি প্রয়োজন ব্যতীত যেসব দোকানপাট কথা বন্ধ রাখার কথা বলা হয়েছে সেগুলোও ছিল অনেকটা খোলা। স্বাস্থ্য বিধি মানার সুনির্দিষ্ট উল্লেখ থাকলেও অনেকে আবার তাও মানছে না। অনেকে আবার সচেতনতার বালাই থাক দূরের কথা মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশনার তোয়াক্কা করছে না।

ফলে করোনাভাইরাস প্রতিরোধের স্থলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। অনেকটা স্বাভাবিকভাবে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মেনে চলার বিষয়ে মাইকিং করা হচ্ছে। তারপরও অনেকেই তা মানছে না। সবজি ও মাছ-মাংস বাজারে অনেকটা গাদাগাদি করে চলছে স্বাভাবিক নিয়মে কেনাবেচা। দেখা যায়নি স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠানে হাত ধোয়ার পানি-সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রাখার বিষয়টি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় কাজ করছে প্রশাসন। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও পুলিশের পক্ষ থেকে শহরে মাইকিং ও জনসচেতনতা বাড়াতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা