সারাদেশ

ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ‌'মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে জেলেপল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ধনিয়া ইউনিয়ন নাছিরমাঝি এলাকায় জেলেপল্লীতে মতবিনিময় সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন, সদর উপজেলা মৎস্য সম্প্রসার কর্মকর্তা প্রথিক দে, জীবন বাবু প্রমুখ। এছাড়াও ধনিয়া ইউনিয়নের মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ জেলেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৭ দিন ইলিশ সম্পৃক্ত এলাকাগুলোতে ২০টি জেলার ৯৮টি উপজেলাতে আমরা একযোগে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবার আমরা মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই স্লোগানকে সামনে রেখে আমরা জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, ছোট ইলিশ সংরক্ষণের কার্যকারিতার বিষয় নিয়ে আমরা তাদের মাঝে আলোচনা ও লিফলেট বিতরণ করছি।

তিনি আরো বলেন, আমরা চাচ্ছি জেলেদের মাঝে সচেতনতা বাড়ানোর। তারা যদি জাটকাগুলো বড় হওয়ার সুযোগ করে দেয়। একদিন এগুলোই বড় ইলিশ হয়ে তাদের জালে আসবে। এই বিষয় গুলো আমরা জেলেদের বুঝাতে পারলে আমাদের জেল জরিমানা ও জাল বিনষ্ট করার প্রয়োজন হবে না।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা