সারাদেশ

খুলনায় মানা হচ্ছে না সরকারি নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় জনজীবন স্বাভাবিক। কোথাও লকডাউনের প্রবণতা দেখা যায়নি। মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেশি।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ঘোষণা অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয়েছে ১ সপ্তহের লকডাউন। কিন্তু কোথাও এর প্রবণতা দেখা যায়নি। সাধারণ মানুষ মানছে না ১৮ দফা নিদেশনা। খুলনার শহরের মানুষের চলাচল আগের মতই স্বাভাবিক রয়েছে। রাস্তায় চলাচল করছে প্রচুর জানবাহন। নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় মানুষের উপচেপড়া ভিড়। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও অন্য সব পরিবহনে গাদাগাদি করে মানুষ তার গন্তব্য স্থানে যাচ্ছে। শহরের সব স্থানেই চলছে মাহেন্দ্র, ইজিবাইক, রিকশা, অটোরিকশা প্রাইভেটকার। জনসমাগমের কারণে কিছু সড়কে দেখা দিয়েছে যানজট। ইজিবাইক ও মাহেন্দ্র ভাড়া করে খুলনা থেকে অনেকে পাইকগাছা, মোংলা, বাগেরহাট ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা উপজেলায় যাতায়াত করছেন।

করোনা পরিস্থিতিতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরি কাজ ছাড়া বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানচ্ছেন না সাধারণ মানুষ। স্বাভাবিক দিনের মতোই লোকজন অবাদে মাস্কবিহীন ঘুরাফেরা করছেন। বেশিরভাগই লোকের মুখেই নেই মাস্ক। খোলা রয়েছে হোটেল থেকে শুরু করে সমস্ত দোকানপাট ও শপিংমল। কোনো নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। লকডাউনেও সব কিছু স্বাভাবিক, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন চোখে পড়ছে না।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এদিকে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের ৬টি টিম সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে বলে জনাগেছে।

খুলনা শহরের অবস্থা দেখে লকডাউন আছে কি না তা বোঝা যাচ্ছে না বলে অনেক নাগরিক নেতারা মন্তব্য করেছেন। তারা বলেছেন, মাঠে প্রয়োজনের তুলনায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি কম। প্রশাসনের ঢিলেঢালা অবস্থানের কারণে মানুষ অবাদে চলাচল করছে। এ জন্য প্রশাসনই দ্বায়ী। এ জন্য লকডাউনকে কার্যকর করতে ও লোক সমাগত ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য মতামত দেন।


সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা