সারাদেশ

লকডাউনের প্রভাব পড়েনি রাঙামাটিতে

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সোমবার থেকে সাত দিনের লকডাউন রাঙামাটিতে যথাযথভাবে মানা হচ্ছে না। অন্যান্য দিনের মত স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে লোকজনদের। লোকজন বিভিন্ন অজুহাত দিয়ে কেউ কেউ সিএনজি ও মোটরসাইকেল দিয়ে চলাচল করতে দেখা গেছে।

সোমবার (৫ এপ্রিল) সকালে শহরের বনরুপা চৌমুহনী, রির্জাভ বাজার, কলেজগেট, ভেদভেদি, তবলছড়িতে ঘুরে দেখা গেছে জীবন যাত্রা স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। লকডাউনের প্রথম দিনে রাঙামাটিতে তেমন কোন প্রভাব পড়েনি। মজার বিষয় হলো বিভিন্ন দপ্তরের সরকারি চাকরিজীবীরা এ সুবাদে অফিসে আসছে না। যদিও সরকার প্রজ্ঞাপনে বলে দিয়েছেন সীমিত আকারে অফিস আদালত খোলা থাকবে কিন্ত যানবাহন চলছে না বলে কর্মকর্তা কর্মচারিরা অফিসে আসছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন মহল বলেন, এটা কি লকডাউন? নাকি হরতাল? নাকি অবরোধ? লকডাউনে বলা হয়েছে জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাহিরে যাবে। সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেউ এই ৭ দিন ঘর থেকে বের হবে না। তবে জরুরি কাজে এক পরিবার থেকে একজন লোক ঘরের বাহিরে যেতে পারবে। কিন্তু সকালে যে দৃশ্য দেখলাম, জনগণ ঘরের বাহিরে এসে অযাথা ঘুরাফেরা করছে। আবার কেউ কেউ মোটরসাইকেল নিয়ে বেড়াচ্ছে। প্রতি দিন যে ভাবে মানুষ বের হচ্ছে ঠিক সেভাবে বেড়াতে দেখা গেছে। গত বছর লকডাউনে যেভাবে প্রশাসন তৎপর ছিল এবার তা পরিলক্ষিত হচ্ছে না। প্রশাসন আরো তৎপর হওয়া দরকার। প্রশাসন আরো একটু হার্ডলাইনে যেতে হবে। কারণ এদেশের পাবলিক লাঠি পেটা না খেলে সোজা হয় না।

রাঙামাটি সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা জানান, করোনা মহামারি থেকে বাঁচতে হলে আমাদেরকে শত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোভিড-১৯ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই একান্ত জরুরি। মাক্স পরা, দূরত্ব বজায় রেখে চলাফেরা করা ও স্যানেটাইজেশন ব্যবহার করা। এটা একটা মারাত্মক ও ভয়াবহ রোগ এ রোগ থেকে রক্ষা পেতে হলে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকার দেশ ব্যাপী লকডাউন ঘোষণা করে। সে সুবাদে রাঙামাটিতেও এই কর্মসূচি পালিত হচ্ছে। সরকারের নির্দেশ মোতাবেক জেলা পুলিশ জনসচেতনতায় মাঠে কাজ করছে। জনগণের উচিৎ স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতা করা। প্রশাসন চায় সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সে নিয়মে জনগণ চলাফেরা করবে। নিয়মের বাহিরে গেছে আইনে যা বলা আছে তাই করবে প্রশাসন। কেউ যদি এই প্রজ্ঞাপন অমান্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন প্রশাসন।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা