সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাস্ক ব্যবহার না করায় ১৩ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিভিন্ন হাট, বাজার, শপিং মল ও গণপরিবহনসহ বিভিন্ন স্থানে মাস্ক পরিধান নিশ্চিতকরণে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারকে ১০টি মামলায় মোট ৬,৯৫০ টাকা জরিমানা করা হয়।

রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন শহরের সত্যপীর ব্রিজসহ বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

করোনার ২য় ঢেউয়ে মাস্ক না পড়ায় উপজেলা নির্বাহী অফিসার ৯ জনকে অর্থদণ্ড করেন। এছাড়াও শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গাড়িতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা সরজমিনে দেখেন।

অপরদিকে, জেলার পীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় পৌর শহরের পূর্ব চৌরাস্তা, পশ্চিম চোরাস্তা, মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ জনকে দুই হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে রোববার সন্ধায় সদর উপজেলার রুহিয়া ছালেহীয়া মাদরাসা মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করায় সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ অভিযান চালিয়ে ওয়াজ মাহফিল পন্ড করে দেন। বিশেষ অনুমতি ক্রমে মোনাজাত অন্তে ৫ মিনিটের মাথায় ওয়াজ মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়। সুফি আব্দুল গণির সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বয়ান করার কথা ছিল রংপুর হতে আগত মাওলানা বসির উদ্দীন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা