ডিসির নাম্বার ক্লোন করে টাকা হাতানোর চেষ্টা
সারাদেশ

ডিসির নাম্বার ক্লোন করে টাকা হাতানোর চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটে জেলা প্রশাসক (ডিসি) আবু জাফরের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করেছে একটি চক্র।

প্রতারক চক্রটিকে চিহ্নিত করে ইতিমধ্যে তাদের আটকের জন্য কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। এছাড়া কোনো ব্যক্তি যেনো প্রতরণার শিকার না হয় সেজন্য সবাইকে সতর্ক করে দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।

জানা গেছে, রোববার (০৪ এপ্রিল) সকাল থেকেই ডিসির সরকারি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারছেন না কেউ। এছাড়া বিভিন্নভাবে ডিসির কাছে খবর আসে তার ফোন নাম্বার থেকে কল করে টাকা চাওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ডিসির নাম্বার ক্লোন করে একটি চক্র এই কাজ করেছে। পরে এ বিষয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, চক্রটিকে ধরতে পুলিশ প্রশাসন কাজ করছে। দ্রুত চক্রটিকে আটক করে আইনের আওতায় আনা হবে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা বলেন, সব থানায় বিষয়টি অবগত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি প্রতারক চক্রটি ধরা পড়বে।

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর বলেন, আমার সরকারি ফোন নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র উপজেলা চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবি করে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে তারা বিষয়টি বুঝতে পেরে নিকটতম থানায় জানান। বিষয়টি সবাইকে অবগত করা হয়েছে। পুলিশ প্রশাসন কাজ করছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা