সারাদেশ

সাংবাদিকদের ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেছে জাতীয় প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে আসেন পরে দলটি বিভিন্ন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিনিময় করেন। আহত সাংবাদিকদের খোঁজখবর নেন।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিকদের ওপর আঘাত করা মানে গণতন্ত্রের ওপর আঘাত করা। সম্প্রতি সহিংসতার সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর যে হামলা ও গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে তা থেকে স্পষ্ট বুঝা যায় তাদের লক্ষ্য ছিল সাংবাদিকদের আঘাত করা।

এ ছাড়াও তিনি বলেন, স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে ভাঙচুর ও অগ্নিসংযোগ একটি ভয়াবহ ঘটনা। স্বাধীনতা দিবসে এ ধরনের ঘটনা মানে স্বাধীনতার মূলে আঘাত করা। তিনি এ সময় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

পরিদর্শনকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও বিক্ষুব্ধদের হামলায় আহত রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ জাতীয় প্রেসক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে সহিংসতার ঘটনায় নতুন ৭টিসহ এখন পর্যন্ত ১৯টি মামলা হয়েছে। এতে গ্রেফতার হয়েছে ২৪ জন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা