সারাদেশ

২২ মে পর্যন্ত খুবির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, খুলনা: করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি প্রজ্ঞাপন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর পত্রের পরিপ্রেক্ষিতে আগামী ২২ মে ২০২১ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজনে সপ্তাহে দুইদিন (রবি এবং বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ট্রেজারার, ডিনবৃন্দ ও ছাত্রবিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য, এস্টেট ও নিরাপত্তা শাখা) যথারীতি চালু থাকবে। এছাড়া প্রয়োজনে শিক্ষার্থীদের ক্লাসসমূহ অনলাইনে চালু রাখা যাবে এবং শিক্ষার্থীদের চলমান গবেষণা কার্যক্রম স্ব স্ব সুপারভাইজারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার করলে স্ব স্ব সুপারভাইজার শিক্ষার্থীদের তালিকা ছাত্রবিষয়ক পরিচালককে প্রেরণ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কার্যক্রম পূর্বের ন্যায় (কোভিডকালীন) যথারীতি চালু থাকবে এবং চিকিৎসকগণ অনকল ডিউটিতে থাকবেন। আরও উল্লেখ্য, ছুটিকালীন সকলকে স্টেশনে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্যাদি জানানো হয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা