সারাদেশ

বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে দুই বছরের সাজাপ্রাপ্ত সিআর মামলার এক পলাতক আসামিকে শুক্রবার (২ এপ্রিল) রাত দেড়টার দিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক নৃপেন পুইস্তা জানান, ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় ২০১৫ সালে নড়াইল জজ কোর্টে দায়েরকৃত সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসান খান পলাতক ছিলেন। সে উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের এনায়েত হোসেন খান লিটুর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তাকে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।'

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা