সারাদেশ

পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা জেলা সদরের তারিবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে।

শুক্রবার (০২ এপ্রিল) সকাল নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়।

নিহতরা হলো-সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। আহত আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথিমধ্যে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলফোনে কথা বলছিলেন তিনি।

এ সময় বালু পরিবহণ করা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৯৭১৪) পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাবা আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। পরে গুরুতর আহত নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ সময় পালিয়ে যায় ট্রাকের চালক-হেলপার। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছ মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/শাহীন/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা