সারাদেশ

মানিকগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

শামীম রেজা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর ও শিবালয়ে দুই শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘিওরে গ্রাম্য শালিসে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে দুই গ্রাম্য মাতবরকেও আসামি করা হয়েছে।

ঘিওরে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার আবু বক্কর সিদ্দিক (৩৫) ঘিওর উপজেলার গোলাপনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। মামলার আসামি মাতবর দুইজন হলো- মান্নান ও জাবেদ।

শিবালয়ে ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার শওকত হোসেন(২১) উপজেলার শাকরাইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।তিনি স্থানীয় স্পেক্টা সোলার উৎপাদন কেন্দ্রের নিরাপত্তা কর্মী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ওই দুই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ঘটনার দিন বিকালে শিশুটি সমবয়সীদের সাথে খেলাধুলা করছিলো।

এসময় টাকার লোভ দেখিয়ে ওই শিশুকে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি যুবক আবু বক্কর। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গ্রাম্য শালিসের আয়োজন করে কয়েকজন। ধর্ষণের ঘটনা আপোষ অযোগ্য হলেও শালিসে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার শিশুটির বাবা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, বৃহস্পতির (১ এপ্রিল) সকালে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে শওকত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামিকে আদালতে এবং ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা