সারাদেশ

মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহপুর গ্রামে রিয়া মনি (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে টঙ্গিবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ আব্দুল্লাহপুর গ্রামের সৌদিআরব প্রবাসী সবুজের স্ত্রী।

নিহত রিয়া মনির বাবা আতাউর পাইক জানান, আমার মেয়েকে ওর শাশুড়ি হোসনে আরা বেগম প্রায়শই নির্যাতন করতো। আজ রিয়ার শাশুড়ি, দুই ননদ সাথী ও বিথী এবং ননদের জামাইরা মিলে রিয়া মনিকে খুন করেছে বলে অভিযোগ করছেন।

জানাগেছে, ৩ বছর আগে উপজেলার পাঁচগাও গ্রামের আতাউর পাইকের মেয়ে রিয়া মনির সাথে একই উপজেলার আবদুল্লাহপুর গ্রামের সবুজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর হতেই রিয়া মনির স্বামী সবুজ সৌদিআরবে বসবাস করতো।

স্থানীয় আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান আ. রহিম জানান, শুনেছি শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে তাই নিজ ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা ওসি হারুন- অর- রশিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা