সারাদেশ

ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় আরিফ মুন্সী (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মুন্সীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত প্রতিবন্ধী যুবক আরিফ মুন্সী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আড়িলা গ্রামের হাবিব মুন্সীর ছেলে। সে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মুন্সীপাড়া গ্রামে নানা ওহাব চৌধুরীর বাড়ীতে থাকতো।

কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী জানান, প্রতিবন্ধী যুবক আরিফ মুন্সী রাতে খায়েরহাট মুন্সীপাড়া এলাকায় রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস-এর ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে আরিফ মুন্সী নিহত হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা