সারাদেশ

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনোয়ারা বেগম সদর উপজেলার খেজুরা গ্রামের মৃত আশরাফুল হক জোয়ার্দ্দারের স্ত্রী।

জানা গেছে, গত ২৩ মার্চ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ২৭ মার্চ তার নমুনা পাঠালে পরদিন তার করোনা পজিটিভ আসে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, বুধবার সকালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে জেলায় মোট ৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭১১ জনে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা