সারাদেশ

নাটোরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নাটোর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) ভোরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। ব্যাংক কর্মকর্তার নাম শফিকুল ইসলাম কনক। তিনি শহরের কানাইখালী মহল্লার ঠিকাদার পলাশ আহমেদের ছেলে ও ন্যাশনাল ব্যাংক নাটোর শাখার প্রথম নির্বাহী কর্মকর্তা। জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মিজানুর রহমান জানান, কনকের শরীরে বেশ কিছু দিন ধরেই করোনাভাইরাসের উপসর্গ ছিল। এ নিয়ে তিনি গত শনিবার নাটোর সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে সেই দিনই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পরে। এর পর থেকে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোরে তিনি মারা যান।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে। এছাড়া নিহতের পরিবার ও কর্মস্থলের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এ নিয়ে নাটোরে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা