সারাদেশ

সুন্দরগঞ্জে যুবদলের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুবদলের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ মার্চ ) রাতে পৌর শহরের ২নং ওয়ার্ডের বামনজল মহল্লায় অভিযান চালিয়ে পৌর যুবদলের আহবায়ক ইফতেখার হোসেন পপেল ও সাবেক যুবনেতা মোস্তাক আহমেদকে বাড়ি থেকে গ্রেফতার করে।

পপেল ওই মহল্লার মুনছুর আলী এবং মোস্তাক একই মহল্লার আব্দুল মালেক মিয়ার ছেলে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এ নিয়ে এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে থানায় মামলা করলে তাদের ২ জনকে গ্রেফতার করে।

স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য যুবদলের নতুন আহবায়ক কমিটির আহবায়ক আব্দুর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ পৌর শহরের মহিলা বাজারে অবস্থান করছিল। অপর দিকে পদ বঞ্চিত যুবদলের নেতাকর্মীদের নেতৃত্বে অপর গ্রুপের নেতাকর্মীগণ শহীদ মিনারে ফুল দিতে না গিয়ে মহিলা বাজারে গিয়ে আগে থেকে অবস্থানরত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপর অর্তকিত হামলা করে। এতে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলকা ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন বাবু মেম্বর, জেলা বিএনপির সদস্য মাসুম পারভেজ মঞ্জু, ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সভাপতি এফ আই জাহাঙ্গীর মন্ডল, জেলা যুবদলের সদস্য সাজু মিয়া, ছাত্রদলের নেতা নুরনবী আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এস আই জাহাঙ্গীর আলমও আহত হয়। থানা পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ মার্চ ) গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা