সারাদেশ

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর টিএন্ডটি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে সারজিনা খাতুন (৩৬) নামে ওই গৃহবধু মারা যায়।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মহিদুল ইসলাম (৪৬) ও তার স্ত্রী সারজিনা কে নিয়ে মোটর সাইকেল যোগে ধামইরহাটের মঙ্গলবাড়ীতে আত্মীয় বাড়ী বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধামইরহাট-নওগাঁ সড়কের উপজেলা সদরের টিএন্ডটি মোড় নামক স্থানে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৯৬) এর সাথে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলসহ সারজিনা খাতুনের কোমর থেকে পা পর্যন্ত ট্রাকের পিছনে চাকায় পৃষ্ট হয়। এলাকাবাসী সারজিনা ও তার স্বামী মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহিদুল ইসলাম গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে। ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার রুবেল হোসেন (৩৩) এবং চালকের সহকারী একই এলাকার মোরাবার হোসেন (১৮) কে আটক করে।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকের চালক ও চালকের সহকারিকে আটক করা হয়েছে।


সান নিউজ/এবি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা