সারাদেশ

স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : করোনা সংক্রমণ বৃদ্ধির পরেও স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ২২ ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পৃথক পৃথক স্থানে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও আরাফত হোসেন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করেন তারা।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানিয়েছেন, ‘করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্যবিধি রক্ষায় ১৮ দফা নির্দেশনা দিয়েছে।

ওইসব নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নগরীর সদর রোড, জেলখানার মোড়, নতুন বাজার ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় ২২ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান থেকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি নথুল্লাবাদ বাস টার্মিনালে স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়া হয়।

অপরদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফত হোসেন জানিয়েছেন, ‘তার নেতৃত্বে নগরীর নদী বন্দর এলাকা এবং নবগ্রাম রোড সোনামিয়ার পুল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে সেখানকার চারটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি করোনার সংক্রমণ থেকে রক্ষায় সকলকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন আরাফত হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা