সারাদেশ

ভারতীয় চোরাই চা পাতাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা প্রায় ৪ হাজার ৪ শ’ ৫০ কেজি চা পাতাসহ সুমন কর্মকার (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শ্রীমঙ্গল ক্যাম্প। পরে চা পাতাসহ তাকে থানায় সোপর্দ করা হয়।

চোরাই পথে আসা এসব নিম্নমানের ভারতীয় চায়ে বাজার সয়লাব আর বাংলাদেশ হারাচ্ছে চায়ের ন্যায্যমূল্য ও গুণগত মান। সোমবার (২৯ মার্চ) র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ওবাইন রাখাইন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এর আগে রোববার (২৮ মার্চ) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় অভিযান চালিয়ে চা পাতাসহ সুমনকে আটক করা হয়। তিনি উপজেলার বেগমখাঁন চা বাগানের মন্টু কর্মকারের ছেলে।

চা পাতাগুলো ভারত থেকে চোরাই পথে দেশে আনা হয়েছিল। বস্তায় ভরে দুইটি পিকআপ ভ্যানে নিয়ে এগুলো পাচার করা হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব লেফট্যানেন্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম ও কোম্পানি কমান্ডার বসু দত্ত চাকমা।

এ বিষয়ে মঙ্গলবার (৩০ মার্চ ) মামলা দিয়ে সুমনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা