সারাদেশ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ১৫ নেতাকর্মী আটক

চট্টগ্রাম ব্যুরো : মোদিবিরোধী বিক্ষোভে গিয়ে হেফাজত-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপিও।

সোমবার (২৯ মার্চ) বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে রাস্তায় টেবিলে ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ঘটনায় নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। গাড়িতে আগুন দিয়েছে। বোমাবাজি করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনার পর দলীয় কার্যালয় থেকে মহিলা দলনেত্রী মনিসহ ১৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এর আগে দুপুর ৩টার চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে ডাকা কর্মসূচি শুরু হয়।

সেখানে এক সমাবেশ থেকে দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিএনপি অফিসের সামনের সড়কে একটি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশের সরঞ্জামও ভাঙচুর করে।

এছাড়া সড়কে টেবিল এনে তাতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপিকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

যদিও নগর বিএনপির সচিব আবুল হাশেম বক্কর দাবি করেছেন, ৮ জন গুলিবিদ্ধসহ তাদের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত তেমন কোন তথ্য হাতে আসেনি বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভির হোসেন।

উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে হামলা-সংঘর্ষে নিহতের ঘটনার প্রতিবাদে সোম ও মঙ্গলবার (২৯ ও ৩০ মার্চ) দু‘দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় বিএনপি।

শনিবার (২৭ মার্চ) বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠকের (অনলাইন) পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ীই এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।

সান ানউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা